জিডি ও এজাহার ফর্ম তৈরি করুন
অফলাইনে জিডি কিংবা এজহার করার জন্য ফরম তৈরি করুন। প্রয়োজনীয় সকল তথ্য লিখুন, সাথে সাথে লাইভ প্রিভিউ দেখতে পারবেন, তারপর PDF ডাউনলোড করে নিন। আপনি চাইলে ফাঁকা ফর্মও ডাউনলোড করে হাতে লিখে পূরণ করতে পারবেন।
আপনার দেওয়া তথ্য শুধু আপনার ব্রাউজারেই থাকে, কোনো সার্ভারে পাঠানো হয় না।
কীভাবে ব্যবহার করবেন
তিনটি ধাপেই ফর্ম প্রস্তুত।
ফর্ম বেছে নিন
ঘটনা অনুযায়ী জিডি বা এজাহার ট্যাব নির্বাচন করুন।
তথ্য লিখুন
ঘরগুলো পূরণ করলে ডানের প্রিভিউতে সাথে সাথে ফর্ম তৈরি হবে।
ডাউনলোড ও জমা
PDF প্রিন্ট করে নিজ হাতে স্বাক্ষর দিয়ে থানায় জমা দিন।
জিডি ও এজাহারের পার্থক্য
কোনটি আপনার দরকার বুঝতে নিচের তুলনাটি দেখুন।
| সাধারণ ডায়েরি (জিডি) | এজাহার | |
|---|---|---|
| উদ্দেশ্য | কোনো ঘটনা বা তথ্য থানার রেকর্ডে নথিভুক্ত রাখা | ফৌজদারি অপরাধের অভিযোগ জানিয়ে আইনি ব্যবস্থার আবেদন |
| সাধারণ উদাহরণ | ডকুমেন্ট বা মোবাইল হারানো, হুমকি পাওয়া, নিখোঁজ হওয়া | চুরি, ডাকাতি, মারামারি, নির্যাতন, হত্যা ইত্যাদি অপরাধ |
| পরিণতি | সাধারণত স্বয়ংক্রিয়ভাবে মামলা বা তদন্ত শুরু হয় না | আইনের প্রক্রিয়া অনুযায়ী মামলা রুজু ও তদন্ত হতে পারে |
থানায় যাওয়ার সময় সঙ্গে নিন
- জাতীয় পরিচয়পত্র (NID) এর মূল কপি ও ফটোকপি
- পূরণ করা ফর্মের কমপক্ষে ২ কপি (একটি আপনার রিসিভ কপির জন্য)
- প্রমাণ থাকলেঃ ছবি, স্ক্রিনশট, কল রেকর্ড, মেডিকেল কাগজ সঙ্গে নিন।
- হারানো ডকুমেন্টের নম্বর বা ফটোকপি (থাকলে)। যেমনঃ মোবাইল হারিয়ে গেলে মানি রিসিট ও ফোনের IMEI নাম্বার
- স্বাক্ষীর নাম ও মোবাইল নম্বর
কিছু জরুরি পরামর্শ
- তারিখ, সময় ও ঘটনাস্থল স্পষ্ট করে লিখুন।
- যা ঘটেছে শুধু তা-ই লিখুন; মিথ্যা বা বাড়িয়ে বলা তথ্য আইনত সমস্যা তৈরি করতে পারে।
- জমা দেওয়ার পর জিডি নম্বর ও রিসিভ কপি সংগ্রহ করুন।
- জিডি বা এজাহার দায়েরে সরকারি কোনো ফি নেই।
- থানায় সহযোগিতা না পেলে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার সাথে যোগাযোগ করুন।
জরুরি যোগাযোগ
বিপদে সরাসরি সাহায্য নিন।
পুলিশ, ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স
প্রতিরোধ হেল্পলাইন
থানায় না গিয়ে অনলাইনে জিডি করতে চান?
বাংলাদেশ পুলিশের অনলাইন জিডি পোর্টালে লগইন করে সরাসরি জিডি করা যায়। কিভাবে করবেন জেনে নিন।
সাধারণ প্রশ্ন
জিডি কি নিজে করা যায়, নাকি উকিল লাগে?
জিডি নিজেই করা যায়। উকিল বা কাউকে টাকা দেওয়ার প্রয়োজন নেই। শুধু ঘটনার সঠিক বিবরণসহ আবেদন জমা দিতে হয়।
জিডির পর কী করণীয়?
জিডি নম্বরসহ রিসিভ কপি সংরক্ষণ করুন। হারানো ডকুমেন্টের ক্ষেত্রে এই কপি দিয়ে সংশ্লিষ্ট দপ্তরে প্রতিস্থাপনের আবেদন করা যায়।
ফর্মে হাতে লেখা যাবে?
হ্যাঁ। “ফাঁকা ফর্ম ডাউনলোড” বাটনে চাপ দিয়ে ফর্মটি প্রিন্ট করে কালো বা নীল কালিতে স্পষ্ট করে লিখুন।
স্বাক্ষর কীভাবে দেব?
PDF-এ স্বাক্ষরের ঘর ইচ্ছা করেই ফাঁকা রাখা হয়েছে। প্রিন্ট করে নিজ হাতে স্বাক্ষর করুন।
থানা জিডি বা এজাহার নিতে না চাইলে?
ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে জানাতে পারেন, জরুরি হলে ৯৯৯-এ কল করুন।
এই টুল ব্যবহার করে খুব সহজে ফরম তৈরি করে জিডি করতে পারবেন। সঠিক তথ্য দিয়ে ফরম তৈরি করুন। ভুল তথ্য দিয়ে জিডি বা এজাহার করলে আইনি জটিলতায় পড়তে পারেন।